মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

নড়াইলে আন্তঃজেলা জুয়াচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে জুয়া খেলার সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়াচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ৬ মার্চ দিবাগত রাতে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ জামিল কবীরের নেতৃত্বে নড়াইল সদর থানাধীন শোলপুর গ্রামের জনৈক শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর গ্রামের হামিম শেখ, সোহেল, রুবেল শেখ, রবিউল শেখ ও তারাপুর গ্রামের দিলু মোল্যা এবং খুলনা জেলার দৌলতপুর থানার কার্ত্তিককুল গ্রামের জহির শেখ। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নড়াইল ডিবি পুলিশ পরিদর্শক মোঃ জামিল কবীর বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন