বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

শ্যামনগরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু!

নিজস্ব প্রতিবেদ, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে রান্নার সময় চুলার আগুনে পুড়ে সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া খাতুন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামে নূর আলী মোড়লের স্ত্রী।

সুফিয়া খাতুনের নিকট আত্মীয় মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে রান্নার সময় অসাবধানবশতঃ তার পরণের কাপড়ে আগুন লাগে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন তার সমগ্র শরীরে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরুজ্জামান জানান, আগুনে ওই বৃদ্ধার সমগ্র শরীর দগ্ধ হয়েছিল।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন