মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে সীমান্ত পাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে দেবহাটা উপজেলাধীন সখিপুর-দেবহাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে

নিহত সীমান্ত পাল (২১) সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের পরিতোষ পালের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমান্ত পাল দ্রæত গতিতে মোটর সাইকেল চালিয়ে সখিপুর মোড় থেকে দেবহাটা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সীমান্ত পাল।

আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন