মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

তেরখাদায় নবাগত ইউএনও শিমুল কুমার সাহার যোগদান

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শিমুল কুমার সাহা। বুধবার সকালে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার নতুন কর্মস্থল তেরখাদায় যোগদান করেন।

তিনি তেরখাদায় যোগদানের পূর্বে খুলনা জেলার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি তেরখাদা উপজেলায় বাল্য বিবাহ, মাদক, আইনশৃঙ্খলাসহ সামাজিক কর্মকান্ড রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ইউএনও শিমুল কুমার সাহার জন্মস্থান বাগেরহাট জেলার কচুয়া উপজেলাতে। পিতা সুরেন্দ্রনাথ সাহা, মাতা বিভা রাণী সাহা । তিনি ৩০ তম বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন