সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

নড়াইলে বিএনপির মশাল মিছিল

লোহাগড়া প্রতিনিধি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে আট টায় শহরে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে। মিছিলটি রামপুর পার্কের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লক্ষীপাশা মোল্লার মাঠ এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটুল, বিএনপি নেতা শামসুল হক আজাদ, মুসা মোল্লা, মুস্তাইদুর রহমান আমীন, প্রকৌশলী তাইবুল হাসান, ইব্রাহিম মোল্লা, ফরহাদ রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ ওহিদ ভূইয়া, হযরত আলী, লিটু, মফিজ, রাকিব, সেলিম, সোহাগ মোল্লাসহ বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন