সাতক্ষীরার কৈখালী সীমান্তে ভারতীয় গরুসহ দুই বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরাড কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা চারটি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৮ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পের পার্শ্বস্থ উপকূল রক্ষা বাঁধের উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আরো চার ব্যক্তি সীমান্তবর্তী কালিন্দী নদীতে ঝাপ দিয়ে সাতরে ভারতের অংশ চলে গেলও চোরাচালান কাজে ব্যবহৃত তাদের নৌকাটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপারা গ্রামের আবদুল হাকিমের ছেলে মিজানুর রহমান (৪০) ও চরনিপটাশী গ্রামের আলতাফ হোসেন হাওলাদার ছেলে অলিউর রহমান অলি (৩৫)।

প্রত্যক্ষদর্শী আখতার হোসেন ও ইসমাইল হোসেন সহ স্থানীয়রা জানান, ভারতে কাজ করতে যাওয়া দুই বাংলাদেশীকে সোমবার ভোর রাতে সীমান্তবর্তী কালিন্দী নদীর পাড় থেকে কাস্টগার্ড সদস্যরা আটক করে। মামুন কয়াল, আজিজুল ও বাবুল নামের স্থানীয় তিন জনের সাথে মাথাপিছু ১২ হাজার টাকা চুক্তিতে তারা ভারতে কালিতলা থেকে নৌকায় চেপে সুন্দরবন হয়ে বাংলাদেশে পবেশ করে। কাস্টগার্ডের অভিযানের সময় আটককৃত দুই ব্যক্তি ও গরু ফেলে চোরাচালানী চক্রের সদস্যরা নদী সাতওে ভারতের পাওে চলে যায়।

অটককৃত মিজানুর রহমান ও অলি জানান, তারা ভারতের ব্যাঙ্গালোরে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার জন্য স্থানীয়দের সাথে যোগাযোগ করা হলে নিরাপদে গন্তব্যে পৌছে দেয়ার শর্তে দু’জনের কাছ থেকে ২৪ হাজার টাকা নেয় তারা। সব পক্ষকে ম্যানেজ করা হয়েছে বলে নিশ্চিত করা হলেও অভিযানের সময় তাদের দু’জনকেত ফেলে পালিয়ে যায় দালালরা।

কাস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের অধিনায়ক লেঃ জহুরুল জানান, নিয়মিত টহলের সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দ্ইু জনকে আটক করা হয়েছে। এসময় চোরাচালানীদের আনা চারটি গরু ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন