বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম মোঃ হায়দার আলী (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের জন্য বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ হায়দার আলী বাইসাইকেলে হাজিপুর গ্রামের বাড়ি থেকে ঝাউডাঙ্গা বাজারে আসছিলেন। সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে যশোর গামী একটি দ্রুতগতির ট্রাক(ঝিনাইদহ -ট -১১-০৫৫৭)তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় জনতার ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন