সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার (৪০) মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তবে নিহত মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় এক মহিলাকে গুরুত্বর আহত অবস্থায় মহিলাটি পড়ে থাকতে দেখেন তারা। এসময় মহিলাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

গুরুত্বর আহত অবস্থায় যখন মহিলাকে হাসপাতালে নেওয়া হচ্ছিলো তখন তিনি জানিয়েছিলেন মটর সাইকেলের আঘাতে তিনি আহত হয়েছেন। এর বেশি আর কোন কিছু তিনি বলতে পারেননি তিনি। এদিকে মহিলার পরিচয় শনাক্তে সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ হতে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে হয়েছে। তার পরিচয় জানতে সদর থানা পুলিশ কাজ করছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন