মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে নড়াইল বিএনপির স্মারকলিপি

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জেলা বিএনপির আয়োজনে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসাবে নড়াইল জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় এই স্মারকলিপি প্রদান করেন দলীয় নেতা কর্মীরা।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন