রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলারোয়ায় না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরায় না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোহর আলী মিস্ত্রি। বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশ’ বছর। বৃহস্পতিবার বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।

কলারোয়া থানা পুলিশের গার্ড অব অনারের সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ সাধারণ মুসুল্লিবৃন্দ।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোহর আলী মিস্ত্রীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন