বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

মোংলায় আর্জেন্টাইন ভক্তদের মটর শোভাযাত্রা

মোংলা প্রতিনিধি

ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালে হারিয়ে খুশিতে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। ভোররাত থাকে শহরের বিভিন্ন অলিগলি চায়ের দোকান গুলিতে দুই দলের সমর্থক ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ ২৮ বছর পর মেসির হাতধরে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার শিরোপা জয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন মেসি ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ট্রল করা ছিল চোখে পড়ার মতো। ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় লাভ করায় আর্জেন্টিনার সমর্থক মোংলা কলেজ মোড়ের ব্যবসায়ি আলামিন খেলা দেখতে আসা সকল ভক্ত সমর্থকদের সকালের নাস্তা খাওয়ান।

অপরদিকে খেলা শেষ হবার সাথে সাথেই আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা মটর শোভাযাত্রা নিয়ে মোংলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন