‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত ও মর্যাদাপূর্ণ ট্রফির লড়াই আজ রবিবার দিনগত রাত ১টায়। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপস্থিত হতে চলেছে সেই মাহেন্দ্র ক্ষণ। শত-কোটি ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস, আবেগ যেন মিলে গেছে এক বিন্দুতে। সাদা-আকাশীর মায়ায় আন্দোলিত হবে কোটি-কোটি মানুয়ের হৃদয়। লাল-নীলদের দুরন্ত গতি কাঁপন ধরাবে প্রতিপক্ষ শিবিরের প্রাণ স্পন্দনে। ইউরোপের সেরা দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার শক্তিশালী পরাশক্তি আর্জেন্টিনা মাঠে নামার সাথে সাথে বিশ^বাসি দেখবে এক মহারণ। যার নাম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর মেগা ফাইনাল। জীবনপণ যুদ্ধে নামা আর্জেন্টিনা ও স্পেন আজ যারাই নিজেদের সমর্থকে জয় করতে পারবে, তাদের হাতেই ধরা পড়বে মায়াবি ট্রফি।
বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের (যা টুর্নামেন্টের জন্য ‘নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত) গণ্ডি ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে লাল-সবুজের দেশ বাংলাদেশেও। এরই মধ্যে দেশের প্রতিটি অলিতে গণিতে ছাদ জুড়ে শোভা পাচ্ছে ফুটবলের দুই পরাক্রমশালী দেশ আর্জেন্টিনা ও স্পেনের পতাকা। পাড়ায় মহল্লা থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামান্তরে বসানো হয়েছে বড় পর্দা। ভুবুজেলা আর নানান বাদ্য-বাঁশির সাথে আপন সমর্থিত দলের জার্সি গায়ে চড়িয়ে সাকাল থেকেই শুরু হয় উন্মাদনা। স্বল্প পরিসরে বসে খেলা দেখার আয়োজনে ছিলো নানা ধরনের খাবারের উপস্থিতি।
রবিবারের ফুটবল মহাযঞ্জে ফাইনালটিতে দ্বিতীয় বিশ্ব শিরোপার খোঁজে নামবে স্প্যানিশরা, অন্যদিকে আলবিসেলেস্তাদের লক্ষ্য তাদের চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরা।
৮২,৫০০ দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই ভেন্যুতে খেলাটি স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০ এগঞ) শুরু হবে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার উপস্থিতি ইতোমধ্যে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ফাইনাল ম্যাচে মার্কিন ‘সুপার বোল’-এর আদলে এক জমকালো হাফটাইম শো আয়োজন করা হচ্ছে। পপ কুইন ম্যাদোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয় এবং কোল্ডপ্লে-র সুরের ঝংকারে মেতে উঠবে পুরো স্টেডিয়াম।
প্রায় ১১ মিনিটের এই চোখধাঁধানো পরিবেশনার জন্য স্বাভাবিক বিরতি বাড়িয়ে ৩০ মিনিট করা হতে পারে; এমনকি মূল ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে টম ক্রুজ ও রবি উইলিয়ামসদের মতো বিশ্বখ্যাত তারকাদের নিয়ে থাকছে বিশেষ সমাপনী অনুষ্ঠান।
অন্যদিকে পরিসংখ্যান ও ফর্মের বিচারে ‘অপ্টা’র সুপারকম্পিউটার নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১% এবং আর্জেন্টিনার পক্ষে ২৯.৪% দেখালেও, দুই দলের শক্তিমত্তার মুখোমুখি লড়াইয়ে এক চুল ছাড় দিতে রাজি হবে না কোনো পক্ষই।
খুলনা গেজেট/এনএম

