সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

গেজেট প্রতিবেদন

সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এর আগে রবিবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন