বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।
এতে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্য রয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়।

