রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিমা রহমান সিসিইউতে

গেজেট প্রতিবেদন

হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার ও দলের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন