ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে দুই শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। যেটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ইফতারের পরে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
মাত্র দু’টি শব্দের এই পোস্ট প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
পোস্টটি দেয়ার ৪৩ মিনিটের মধ্যে প্রায় আড়াই লাখের মতো লাইক এবং ২০ হাজার কমেন্ট দেখা যায়। একই সঙ্গে দুই শব্দের পোস্টটি সাড়ে ৬ হাজারের অধিক মানুষ শেয়ার করেছেন।
খুলনা গেজেট/এমএনএস

