শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ঘুমের ওষুধ খেয়ে মেঘমল্লার আত্মহত্যার চেষ্টা

গেজেট প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনার সত্যতা জানিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রী-এর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, “বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন