বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাবে ১১ দলীয় নেতারা

গেজেট প্রতিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় নেতারা একযোগে শ্রদ্ধা নিবেদন করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুকে পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এই অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

সভা ও শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করবেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন