বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে: জামায়াত আমির

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে অতীতের নির্যাতন-নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সংগত বিচার হবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে শহীদ শরিফ ওসমান হাদির পরিবার বিচার পাবে।

তিনি আরও বলেন, আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আবারও বলছি, আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা যুবকদের বেকার ভাতা দেবো না বরং তাদের হাতে কাজ তুলে দিবো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন