জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা

গেজেট প্রতিবেদন

আগামী ৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, জনাব মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।

সভা শেষে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন