সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

গেজেট ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়।

এরই মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসতে শুরু করেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবির মধ্যে রয়েছে—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন