বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনা জেলা বিএনপির আহ্ববায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

গেজেট ডেস্ক

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করা হয়।

২০২২ সালের  ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন