রূপসা উপজেলা আ.লীগ সম্পাদক ডাবলু বহিস্কার, জাহাঙ্গীরকে শোকজ

গে‌জেট ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুকে সংগঠনের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন  তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া দলের রূপসা উপজেলা সাধারণ সম্পাদক ও টিএসবি ইউনিয়ন  সভাপতির মধ্যে অনাকাঙ্খিত ঘটনায়ও ইউ পি চেয়ারম্যান শেখ মোঃ জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকাল ৪টায় জেলার দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পাইকগাছায় জাতির পিতা চত্বেরে, কয়রায় নৌকা চত্বরের ম্যুরাল ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  ঘটনার প্রকৃত অপরাধীদের খুজে আইনের আওতায় এনে শাস্তির জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে উপজেলাধীন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অতি উৎসাহী হয়ে নেতা কর্মী ও সমার্থকদের উপর ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসা বশত:  হয়ে নির্যাতন হামলা মিথ্যা মামলা দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুসিয়ারী দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন উপজেলায় দলীয় নেতা-কর্মী ও সমার্থকদের উপর হামলা, শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন ও আহত ও ক্ষতিগ্রস্থদের নিরপেক্ষভাবে আইনী সয়হতা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভোপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এসএম খালেদীন রশীদী সুকর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, সদস্য আনোয়ার ইকবাল মন্টু, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, রবার্ট নিক্সন ঘোষ, মোঃ জামিল খান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন