বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

সাকিব মাগুরা, ঢাকায় ফেরদৌস

গেজেট ডেস্ক

নতুন বছরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগে চলছে প্রার্থী বাছাই। গত কয়েক দিনে অনেক আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। এর মধ্যে মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এর আগে তাকে ঢাকা-১০ এ মনোনয়নের চিন্তা করে আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দীন বর্তমানে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে থাকলেও চিত্রনায়ক ফেরদৌস আসন্ন নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন।

এদিকে মনোনয়ন পেতে যাওয়া সাকিবের মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে আছেন সাইফুজ্জামান শিখর।

এর আগে এর আগে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস। আর সাকিব সশরীরে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে দলীয় মনোনয়ন চেয়ে ফরম তুলেছিলেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন