বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

সারাদেশে হামলার জবাব দেয়া হবে : মির্জা আব্বাস

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করেছে। তাদের ছেড়ে দেয়ার দিন শেষ। সারাদেশে হামলার জবাব দেয়া হবে।

নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রা পূর্ব সমাবেশে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে আর ছাড়ে নয়। নিজেদের অধিকার আমাদেরই রক্ষা করতে হবে। মঙ্গলবার, ১৮ জুলাই ক্ষমতাসীনরা সারাদেশে যে অত্যাচার করেছে, সেটার জবাব দেয়া হবে।

আবদুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড, বাড্ডা, রামপুরা, খিলগাঁও বাসাবো হয়ে যাত্রাবাড়ি গিয়ে শেষ হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন