খুলনায় আ'লী‌গের প্রতিবাদ সমাবেশ

দেশের মানুষ অর্থ লুণ্ঠনকারীদের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না : খা‌লেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, এদেশের মানুষ এতিমের অর্থ লুণ্ঠনকারীদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। যাদের হাতে এদেশ ও জাতি নিরাপদ না তাদের ডাকে বাংলার মানুষ আর সাড়া দেবে না। সে কারণেই বিএনপি আজ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করছে।

শনিবার বিকালে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত খুলনা মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময়ে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, তসলিম আহমেদ আশা, সফিকুর রহমান পলাশ, নূরীনা রহমান বিউটি, এস এম আসাদুজ্জামান রাসেল।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর শিববাড়ি মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন