বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

রংপুরে বিএনপির সমাবেশ শুরু

গেজেট ডেস্ক

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা। বিএনপির স্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।

দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশস্থল। সকাল থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে দলটির নেতা-কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন।

পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে, শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন