বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

খুলনা জেলা ইমাম পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের একাত্মতা

নিজস্ব প্রতিবেদক

শ্বেতপত্র প্রকাশকারী তথাকথিত গণকমিশনের হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর ডাকবাংলা মোড়ে খুলনা জেলা ইমাম পরিষদের বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন এবং সকল নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

একাত্মতা ঘোষণা করে বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন