মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

শ্যামনগরে ইয়াবাসহ এক কিশোর আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ আবু হুরাইরা (১৫) নামে এক কিশোরকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত পৌনে ৮টার দিকে কৈখালী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হুরাইরা কৈখালীর আনারুল কয়ারের ছেলে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টোশন কৈখালীর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার কৈখালী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ পিস ইয়াবাসহ আবু হুরাইরা (১৫) নামে এক কিশোরকে আটক করে। আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন