সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী ও শালিকাসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবীর স্ত্রী ও শালিকাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে পুরাতন সাতক্ষীরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বের একটি মামলার জেরে ক্ষুব্ধ হয়ে আসামিরা দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে বাদীর স্ত্রী সোনিয়া আফরিন ও বড় শালিকা সাফিয়া খাতুন রাস্তার সামনে গেলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো দা ও লোহার রড দিয়ে সোনিয়া আফরিন, সাফিয়া খাতুন, মিজান, মইনুল ইসলাম ও মমতাজকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পাশাপাশি বাদীর স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন