নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ ফজলুর রহমান নামে এক সিআইডি ইন্সপেক্টর নিহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই সিআইডি কর্মকর্তা যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক কন্যার সাথে দেখা করার জন্য সোমবার দুপুরে মোটরসাইকেল বাড়ি থেকে খুলনায় আসেন তিনি সিআইডি ইন্সপেক্টর মোঃ ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশ্যের যাত্রা করেন। রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকার নিচে চলে যান এ কর্মকর্তা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেএমপি উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, তিনি নিহত সিআইডি কর্মকর্তা পিআরএল-এ ছিলেন। দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করা হচ্ছে। আশপাশের স্থানের সিসি ফুটেজ আছে কি না তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে। তবে এটা দুর্ঘটনা বা ইচ্ছাকৃত ঘটনা কি না তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন