কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার যুগিখালি ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের ছেলে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে কোনো একসময় শিশু আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে বর্তমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন