সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূরনগর বাজার সংলগ্ন মসজিদের সামনের গেটের মুখে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় দফাদার আব্দুল মজিদ উক্ত অজ্ঞাতনামা নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শাকির হোসেন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে লাশ হাসপাতালে আছে।
থানার অফিসার ইনচার্জ শাফিউল আলম পাটোয়ারী বলেন, লাশ শনাক্তে জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছে। লাশটি সংরক্ষণের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে।
খুলনা গেজেট/এএজে

