সাতক্ষীরা সদর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. লুৎফার রহমানকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে ফিংড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. লুৎফার রহমান (৬৫) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফিংড়ী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম

