নগরীতে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার বড় মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শামীমা ইয়াসমিন পলি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শামীমা ইয়াসমিন পলির দোয়া (৯) ও দিনি (৬) নামে দুইজন কন্যা সন্তান রয়েছে। তার স্বামী হাসিবুর অমি একটি বীমা কোম্পানিতে কর্মরত। তারা নগরীর ১/১, ইউসুফ রো বড় মির্জাপুরের বাসিন্দা।

গত ১৫ আগস্ট পলির ডেঙ্গু পজেটিভ সনাক্ত হয়। তাৎক্ষণিক তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পলির প্লাটিলেট ১৩ হাজারে নেমে যাওয়ায় তার লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং হার্ট ফেইল করে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর নগরীর মতি মসজিদে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন