বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক (৬৫) মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে তিনি মারা যান। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশাশুনি থেকে বকচর গ্রামে যাওয়ার পথে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রাজ্জাক সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের মৃত মাদার আলী সানার ছেলে। তিনি মধ্যম একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের জামাতা ওবায়দুল্লাহ জানান, গত ২৫ ফেব্রুয়ারি আশাশুনি থেকে একটি ইজিবাইকে স্বস্ত্রীক তিনি বকচর গ্রামের তার (জামাতা) বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে আশাশুনি-ঘোলা সড়কের বুড়াখারআটি গ্রামের সাকিল চেয়ারম্যানের বাড়ির কাছে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় সামান্য আহত হন তার স্ত্রী। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ কুদরত-ই খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন