সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছে। বৃহষ্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।

এছাড়া সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মৃগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেন। এসময় মহিলারাও ঈদের নামাজে শরীক হন। নামাজ শেষে মুসুল্লিরা আল্লার নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন।

ইমাম মাও. মাহবুবুর রহমান জানান, ইংরেজি মাসের হিসেবে নয়, আরবী মাসের হিসেবে রসুলের নির্দেশিত হিজরী তারিখ হিসেব করে এখন বিশ্বায়নের এ যুগে সৌদির সাথে মিল রেখে ঈদ করতে হবে।

ইসলামকাটি থেকে আগত মুসল্লি সিরাজুল ইসলাম জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন