সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

কলারোয়ায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কলারেয়ায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মুমতাহিনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তার মেয়ে মুমতাহিনাকে নিয়ে মোটর সাইকেলযোগে গয়ড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মুমতাহিনা ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আলমগীর হোসেন সামান্য আঘাত পান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত শিশুটির পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন