ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

সাতক্ষীরার কলারোয়ায় দ্রæতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন (২৩) নামের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির নিহত হয়েছে। এঘটনায় মটর সাইকেল আরোহী সানজিদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতা জাকির হোসেন সাতক্ষীরা পৌরসভার দুই নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকির হোসেন তার বন্ধু সানজিদকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। পতিমধ্যে সন্ধ্যা ৬টায় কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক (যশোর-ড-১১১১২৫) তেল নেওয়ার জন্য আচমকা ডান সাইডে পেট্রোল পাম্পে মোড় নিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত মটরসাইকেল আরোহী সানজিদ হোসেন। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিররুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন