মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিগঞ্জে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ সামাদ স্মৃতি ময়দানে মাসব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। সাতক্ষীরা-৩ আসনের এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।

কালিগঞ্জ সরড় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরীম আলি মুন্সী, সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আওয়ামী লীগ নেত্রী মাসুদা খানম মেধা, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ প্রমুখ।

মাসব্যাপী অনুষ্ঠিত এই মেলায় সার্কাস প্রদর্শনীও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। এছাড়া বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসেছে মেলায়। উদ্বোধনের পরপরই বিপুল সংখ্যক দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠে বিজয় মেলা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন