মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার মুদি ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তারা এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারের ফতেমা স্টোর, নিত্য স্টোর, খানপুর স্টোর, কদমতলাবাজারের রাকিব এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। চিনির প্যাকেট ভেঙে তা অন্য পলিথিনের প্যাকেটে বেশী দামে বিক্রির করার অপরাধে তাদের ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মিথ্যে তথ্য দেয়ার অপরাধে শহরের জজ কোর্ট মোড়ের আসাদুল স্টোর সাময়িক বন্ধ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলাসহ পুলিশ সদস্যরা।

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন