মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাইসাইকেলে ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে ৯ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাইসাইকেলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে এসেছে ৯ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১০ অক্টোবর)
বিকেলে তারা ভারতের বসিরহাট হয়ে বাইসাইকেলে করে সাতক্ষীরা প্রেসক্লাবে পৌছান। এ সময় তাদের বরণ করে নেয় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা। তাদের সাইকেলের সামনে বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক প্লাকার্ড ছিল।

ভারতীয় নয় সদস্যের এই দলে দল নেতা হিসেবে ছিলেন, চঞ্চল বিশ্বাস । এ সময় তার সাথে আরো ছিলেন, সুদীপ্ত চ্যাটার্জী, দীপক হালদার, কমল কুমার খাঁড়া, স্বপন কুমার দাস, বহ্নিদীপ্ত মন্ডল, অচিন্ত কুমার মন্ডল, বিদ্যুৎ গায়েন ও রতন দাস।

ভারতীয় অতিথিরা এ সময় জানান, তারা সাতক্ষীরা, যশোর, গোপালগঞ্জ, ঢাকা, বরিশাল, বাগেরহাট ও খুলনার দর্শনীয় জায়গা পরিদর্শন শেষে আগামী ১৯ অক্টোবর আবারো সাতক্ষীরা দিয়ে ভারতে ফিরে যাবেন।

তারা বলেন, ভারতের ৭৫তম স্বাধীনতা ও বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের মেল বন্ধনে মৈত্রী দৃঢ় করার লক্ষে এবং পরিববেশ দূষন নিয়ন্ত্রণের বার্তা রেখে তাদের এই বাই সাইকেলে ভ্রমণ।

তারা আরও বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। একে অপরের অভিন্ন হৃদয়ের অঙ্গিকার রাখাই এই ভ্রমনের উদ্দেশ্য।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার বিশিষ্ট্য কবি পল্টু বাসার।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন