মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আনন্দ মন্ডল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত আড়াইটার দিকে নিজ শয়ন কক্ষে ঘুমান্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়।

সাপের কামড়ে মৃত আনন্দ মণ্ডল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বল্লভপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু বলেন, রাতে ঘুমান্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। কিন্তু স্বাস্থ্য কমেপ্লেক্সে দেরিতে নেওয়ার কারনে তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচএ) ডাঃ জিয়াউর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারীভাবে বিভিন্ন বিষধর সাপে কামড়ানো রুগীদের জন্য উন্নতমানের এন্টিভেনাম ভ্যাকসিন সরবরাহ আছে। সাপে কামড়ানো রুগীদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন