বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

সাতক্ষীরায় মরিচ্চাপ নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মরিচ্চাপ নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীতে এ ঘটনা ঘটে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত শিশুটির নাম রায়হান (৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছোট ছেলে। বাজারের কাছেই তাদের বাড়ি।

ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বিকালে তার ছোট ছেলে রায়হান বাজারের ধারে মরিচ্চাপ নদীর পাড়ের খেলা করছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ সে নদীর পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন