শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

রমজানের প্রথম দিনে নড়াইলে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনজন ফল ও সবজি ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবং আমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন