শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে দুইটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকালে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। দুপুর ২টার পর ভোটার উপস্থিত আরও বাড়বে বলে আশা করছেন কেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা কর্মকর্তারা।

নড়াইল-১ আসনটি কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা এবং নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৬ জন-এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৪৫৭ জন, মহিলা ১ লাখ ৪৫ হাজার ৫৮৭ জন ও হিজড়া ২ জন। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল-২ আসনটি লোহাগড়া উপজেলা ও নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭৯৩ জন, এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৪ হাজার ১৪৪ জন, মহিলা ১ লাখ ৯৬ হাজার ৬৪৫ জন ও হিজড়া ৪ জন। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল সাড়ে ৭টায় নড়াইল-২ আসনের জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এক সাথে ভোট প্রদান করেন।

জেলা নির্বাচন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় সংসদীয় দুইটি আসনে ২৫৮ টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ৪২ টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৪৫ টি, ও সাধারণ ভোটকেন্দ্র ৭১ টি চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন এ ব্যাপারে প্রশাসন সকল ধরনের সহযোগিতা এবং নজরদারি নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিমানবাহিনী, বিজিবি ও আনসার মাঠে রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন