শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে মো. বিল্লাল ফকির (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ফকির ওই গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের ক্রয়কৃত একটি মেহগনি গাছ কাটার জন্য ইতনা গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান বিল্লাল ফকিরসহ কয়েকজন শ্রমিক। গাছ কাটার একপর্যায়ে বিল্লাল মেহগনি গাছে উঠে ডাল কাটতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন