মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে তিলক্ষেতে মিলল মানুষের কঙ্কাল

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বিল থেকে এক অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তীল ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় গ্রামে বিলের মধ্যে থাকা তীল কাটতে গিয়ে একটি অজ্ঞাত মানুষের কঙ্কালের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি। পরে লোহাগড়া পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কংকালটি নারী নাকি পুরুষ সেটি শনাক্ত হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর। আমরা সকল থানায় মেসেজ পাঠাচ্ছি। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন