শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

নড়াইলে সমবায় দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় অফিসের আয়োজনে সভায় সমবায় অফিসার মোঃ আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সমবায় সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সতর্কতায় এবার সীমিত আকারে দিবসটি পালন করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন