কুষ্টিয়ায় দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ দুইজন আটক

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বংশীতলা এলাকায় অস্ত্র ও গুলিসহ কয়েকজন অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন